ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফের বিয়ে করলেন বলিউড সুপারস্টার আমির খান
বিনোদন ডেস্ক:দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড সুপারস্টার আমির খান ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাট। পূর্বপরিকল্পনা অনুযায়ী, রোববার (৫ জুলাই) সকালে মুম্বইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার থেকেই সাজানো হচ্ছিল আমির খানের বান্দ্রার বাসভবন। রোববার সকাল থেকে একে একে সেখানে জড়ো হতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। মুম্বইজুড়ে টানা বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করেই প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত হন। অতিথিদের তালিকায় ছিলেন আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান এবং গৌরীর এক পুত্রসন্তান। পাশাপাশি দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের ঘনিষ্ঠজনদেরও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।
এখনও পর্যন্ত আমির খান কিংবা গৌরী স্প্র্যাট-কেউই বিয়ের কোনো ছবি বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী নথিতে স্বাক্ষর করছেন নবদম্পতি। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে আছেন গৌরীর পুত্র। এ সময় আমিরের পরনে ছিল দুধসাদা রঙের কুর্তা ও চোখে চশমা। অন্যদিকে গৌরী পরেছিলেন বেজ রঙের ফুলহাতা পোশাক, সঙ্গে মানানসই ভারী গয়না। একটি ছবিতে আমিরের ছেলে আজাদকেও দেখা যায়।
বৃষ্টির মধ্যেই আলো ও ফুল দিয়ে সাজানো হয় বান্দ্রার বাড়িটি। শনিবার থেকেই বর্ষাতি পরে কর্মীদের সাজসজ্জার কাজ করতে দেখা যায়। একই দিন আমিরের বোনও ওই বাসভবনে এসে পৌঁছান বলে জানা গেছে।
উল্লেখ্য, গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে গত দুই বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানা যায়, বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমে এই সম্পর্কের সূচনা হয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমদিকে বিয়ে নিয়ে ভাবেননি বলে জানালেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান