ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপে গোলের রাজত্বে সমান তালে মেসি-এমবাপে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিলিয়ান এমবাপের বিশ্বকাপ ক্যারিয়ারে গোল ছিল ১৬টি, আর লিওনেল মেসির ১৩টি। টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই দুই তারকার মধ্যে শীর্ষ গোলদাতা হওয়ার লড়াই জমে উঠছে। ফ্রান্স ও আর্জেন্টিনার জয়যাত্রার পাশাপাশি চলছে গোল্ডেন বুট জয়ের প্রতিদ্বন্দ্বিতাও।
গত বিশ্বকাপের মতো এবারও গোল্ডেন বুটের দৌড়ে আছেন মেসি ও এমবাপে। গতকাল কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে দলের প্রথম গোলটি করেন মেসি। চলতি আসরে নিজের সপ্তম গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপেকে পেছনে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক।
তবে সেই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাতেই প্যারাগুয়ের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ফ্রান্সের একমাত্র গোলটি করেন এমবাপে। চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোল করে আবারও মেসির পাশে জায়গা করে নেন তিনি।
আগামী ৭ জুলাই আটলান্টা স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে এমবাপেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে মেসির সামনে।
গতকাল প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার কীর্তি গড়েন মেসি। একই কীর্তি পরে গড়েন এমবাপেও।
তবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনও এগিয়ে রয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে সংখ্যাটা ১৮-তে উন্নীত করেন। এরপর জর্ডান ও কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০।
অন্যদিকে, প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের ১৯তম গোল করেন এমবাপে। ফলে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তিনি এখন মেসির ঠিক পেছনেই অবস্থান করছেন।
এদিকে গোল্ডেন বুটের লড়াইয়ে পাঁচটি করে গোল নিয়ে এখনও প্রতিদ্বন্দ্বিতায় আছেন নরওয়ের আর্লিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?