ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মেসির ক্লাবে যোগ দিতে পারেন বিশ্বকাপের নায়ক ভোজিনহা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের জার্সিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বিশেষ করে নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক অসাধারণ সেভ করে তিনি ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন। এরপর থেকেই তাকে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে দেখা যেতে পারে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
ভোজিনহার প্রকৃত নাম জোসিমার জোসে ইভোরা ডিয়াস। পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট। তাই গোলরক্ষক বিভাগ আরও শক্তিশালী করতে তাকে দলে ভেড়ানোর সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে ইন্টার মায়ামি।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় পায় আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ রুখে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
ম্যাচ শেষে লিওনেল মেসির সঙ্গে ভোজিনহার উষ্ণ আলিঙ্গনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের প্রত্যাশা, খুব শিগগিরই মেসির সঙ্গে একই ড্রেসিংরুমে দেখা যেতে পারে কেপ ভার্দের অভিজ্ঞ এই গোলরক্ষককে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)