ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট
স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, আরেকটি চমক দেখিয়ে ইতিহাস গড়তে পারে আফ্রিকার ছোট্ট দেশটি।
এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে অংশ নিচ্ছে কেপ ভার্দে। অভিষেক আসরেই নকআউট পর্বে উঠে দলটি ইতোমধ্যে সবার নজর কেড়েছে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের সঙ্গেও সমতা রেখে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।
অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল। তিন ম্যাচে আর্জেন্টিনার করা আট গোলের মধ্যে ছয়টিই এসেছে মেসির পা থেকে। ফলে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট আলবিসেলেস্তেরাই।
তবে পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কেপ ভার্দের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হোসে মারিয়া নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জিততেই মাঠে নামব। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ক্ষুধা প্রবল থাকে, তখন অনেক কিছুই সম্ভব।’
তিনি আরও বলেন, ‘কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে।’
নেভেসের মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার মূল লক্ষ্যই ছিল বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা।
তার ভাষায়, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের ইচ্ছা নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই-পরের রাউন্ডে ওঠা।’
এখন দেখার বিষয়, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)