ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঝড়-বৃষ্টির সময় এসি চালানো কতটা নিরাপদ? জানালেন বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদক: বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়, বজ্রপাত ও টানা বৃষ্টিও বেড়েছে। এ সময় তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে অনেকেই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করে থাকেন। তবে প্রবল ঝড়-বৃষ্টির সময় এসি চালানো কতটা নিরাপদ-এ প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়।
বিশেষজ্ঞদের মতে, সাধারণ বৃষ্টির সময় এসি ব্যবহার নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কারণ নেই। তবে তীব্র ঝড়, বজ্রপাত এবং ঘন ঘন বিদ্যুৎ ওঠানামার সময় সতর্ক থাকা জরুরি। কারণ এ ধরনের পরিস্থিতিতে এসির বৈদ্যুতিক ও যান্ত্রিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
ঝড়-বৃষ্টির সময় সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় বিদ্যুতের ওঠানামার কারণে। এ সময় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, বারবার বিদ্যুৎ চলে যাওয়া কিংবা ভোল্টেজের আকস্মিক পরিবর্তনে এসির কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘ সময় এমন পরিস্থিতি চলতে থাকলে কম্প্রেসারের আয়ু কমে যেতে পারে, এমনকি এটি সম্পূর্ণ বিকলও হয়ে যেতে পারে।
বর্ষাকালে বজ্রপাতের প্রবণতাও বেশি থাকে। বজ্রপাতের ফলে বৈদ্যুতিক লাইনে অতিরিক্ত ভোল্টেজ প্রবাহিত হলে এসির সার্কিট বোর্ড, কম্প্রেসারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে শর্ট সার্কিট কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনারও আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা আউটডোর ইউনিটের প্রতিও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। এসির এই অংশটি সাধারণত খোলা জায়গায় স্থাপন করা হয়। যদি ইউনিটের চারপাশে পানি জমে যায় অথবা ছাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল থাকে, তাহলে যন্ত্রাংশে সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া প্রবল বাতাসে ধুলো, বালি, ছোট পাথর কিংবা অন্যান্য বস্তু ইউনিটে ঢুকে যান্ত্রিক ত্রুটির কারণ হতে পারে।
তবে সব ধরনের বৃষ্টিই এসির জন্য ক্ষতিকর নয়। হালকা বৃষ্টিপাত অনেক সময় আউটডোর ইউনিটে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতেও সহায়তা করে। কোথাও পানি জমে না থাকলে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে সাধারণত এসি ব্যবহার নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রবল ঝড়, বজ্রপাত বা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সময় এসি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভব হলে সার্জ প্রোটেক্টর ব্যবহার, আউটডোর ইউনিটের চারপাশে পানি জমতে না দেওয়া, ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করা এবং ঝড় শেষে ইউনিটে কোনো ক্ষতি বা ময়লা জমেছে কি না তা যাচাই করার পরামর্শও দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় এসির পরিবর্তে ফ্যান ব্যবহার তুলনামূলক নিরাপদ হতে পারে। একই সঙ্গে ঘরের স্বাভাবিক বায়ু চলাচলের ব্যবস্থা রাখলে আর্দ্রতার অস্বস্তিও কিছুটা কমে। তাদের ভাষ্য, সামান্য কিছু সতর্কতা যেমন দামি এসিকে সুরক্ষিত রাখতে পারে, তেমনি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও কমিয়ে আনতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)