ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ওসমান হাদিকে জাতির পিতা করতে চায় শিবির: রাশেদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন তুলেছেন, শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শহীদ ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়? তার দাবি, শেখ মুজিবুর রহমানকে ছাড়িয়ে শহীদ ওসমান হাদিকে বড় করে উপস্থাপনের চেষ্টায় উল্টো শেখ মুজিবুর রহমানই মানুষের কাছে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছেন, আর ওসমান হাদি তুলনামূলকভাবে হালকা হয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খান লিখেছেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদরা যে সময় ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছিলেন, তখনও শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের আইকন ছিলেন এবং এখনও আছেন। তার প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন হিসেবে জানার পরও কেন তার নামে স্লোগান দেওয়া হয়েছিল?
তিনি আরও প্রশ্ন তোলেন, এখন কেন শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলের নাম পরিবর্তনের দাবিতে শিবির নেতারা আন্দোলন করছেন? তার ভাষায়, শেখ মুজিবুর রহমান কি গণঅভ্যুত্থানের সময় জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েম বা ফরহাদের গালে থাপ্পড় মেরেছিলেন?
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান আরও লেখেন, এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে নাম লেখান, তখন নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই তা করেছিলেন। তার প্রশ্ন, গণঅভ্যুত্থানের পর শেখ মুজিবুর রহমান এমন কী দোষ করলেন যে, এস এম ফরহাদ সেই আদর্শ থেকে সরে এসে তার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নিতে চাইছেন?
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে