ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সব শ্রেণি-পেশার মানুষের জন্য স্বস্তি আনবে এবারের বাজেট: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এবারের বাজেট সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের পরও বাজারে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।
প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের নানামুখী সংকটকে তিনি অস্বীকার করতে চান না, আবার সেটিকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চান না। তিনি বলেন, অর্থ পাচারের কারণে একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।
তিনি আরও বলেন, দেশে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)