ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিক্ষাকে শিল্পমুখী ও দক্ষতাভিত্তিক করার আহ্বান শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধু স্লোগান, মিছিল-মিটিং কিংবা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে একটি জাতি গড়ে ওঠে না। বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সময়োপযোগী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে, তা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা তৈরির মতো পরিবর্তন এখনো দেশের শিক্ষা কাঠামোয় আসেনি। তাঁর ভাষায়, এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যেখানে অনার্স বা মাস্টার্স শেষ করার পর শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়ে বাস্তব নিশ্চয়তা পাবে।
উন্নত দেশগুলোর শিক্ষাব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে উচ্চশিক্ষা মূলত শিল্পমুখী (ইন্ডাস্ট্রি-ওরিয়েন্টেড)। কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর আগে সংশ্লিষ্ট শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা (এমওইউ) হওয়ার পর বিভাগ চালু হয়। এর ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করে এবং শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহণের সুযোগ পায়।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি রেমিট্যান্স। তাঁর দাবি অনুযায়ী, বছরে প্রায় ৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। তবে এর বড় অংশ হুন্ডির মাধ্যমে আসায় সরকার এর পূর্ণ সুবিধা পায় না। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির কারণে প্রকৃত আয় তুলনামূলক কম থাকে।
বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশেষ করে এআই, চ্যাটজিপিটি, জেমিনি, পাইথন, সি++সহ বিভিন্ন প্রযুক্তিগত দক্ষতা শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা প্রয়োজন। তাঁর মতে, এসব দক্ষতা ছাড়া উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতা করা কঠিন।
তিনি আরও বলেন, সরকার জনগণের করের টাকায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। তাই শিক্ষার্থীদের দায়িত্ব শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের গড়ে তোলা। একই সঙ্গে তিনি সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনের নানা প্রলোভন ও নেতিবাচক পরিবেশের মধ্যেও ইতিবাচক ও কল্যাণকর পথ বেছে নেওয়ার পরামর্শ দেন।
শিবির সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং শিবির সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এ ছাড়া প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং জাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)