ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনাকে নিয়ে যা বলেছিল কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক: স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষকে পেছনে ফেলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের রূপকথার মতো অভিযানের অন্যতম নায়ক ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে নজর কাড়েন এই গোলরক্ষক।
বিশ্বকাপ শুরুর আগে ভোজিনহাকে খুব কম মানুষই চিনতেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার তেমন পরিচিতি ছিল না। তবে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ১৭ মিলিয়ন ছাড়িয়েছে।
রাউন্ড অব ৩২-এ আগামী ৪ জুলাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। মজার বিষয় হলো, বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন ভোজিনহা। একই সঙ্গে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছিলেন।
আর্জেন্টিনাকে নিয়ে তিনি বলেছিলেন, “যদি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারি, সেটা দারুণ হবে। কারণ আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার মেসি।”
মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে ভোজিনহা আরও বলেন, “সত্যি বলতে, আমি লিওনেল মেসির বিপক্ষে খেলতে চাই। সুযোগ হলে তার জার্সিটাও সংগ্রহ করতে চাই।”
এক সাক্ষাৎকারে মজার ছলে তাকে প্রশ্ন করা হয়েছিল, কেপ ভার্দে যদি ১-০ গোলে জেতে এবং তিনি একটি পেনাল্টিও ঠেকান, তাহলে কেমন লাগবে? জবাবে হাসতে হাসতে ভোজিনহা বলেন, “ওটা হলে খুব বেশি বাড়াবাড়ি হবে হয়তো। এমন কীর্তি গড়া সত্যিই স্বপ্নের মতো।”
কয়েক সপ্তাহের ব্যবধানে সেই স্বপ্নের পথেই যেন হাঁটছেন তিনি। দুর্দান্ত সব সেভে কেপ ভার্দেকে নকআউট পর্বে তুলে এনে ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত হয়েছেন ভোজিনহা।
ভোজিনহার সঙ্গে আর্জেন্টিনার আরেকটি মজার যোগসূত্রও রয়েছে। তার অফিসিয়াল নাম জোসিমার হলেও, বাবা চেয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি জর্জ ভালদানোর নাম অনুসারে ছেলের নাম রাখতে ‘ভালদানো’। তবে কেপ ভার্দের নিবন্ধন কর্তৃপক্ষ সেই নাম অনুমোদন না করায় শেষ পর্যন্ত তা আর রাখা হয়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?