ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাফল্যের পর ধাক্কা, একুশে পদকের পরই দুঃসংবাদ পেলেন সাবিনারা
ডুয়া ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি একুশে পদক লাভ করেছে, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। তবে কিছুক্ষণ পরেই দুঃসংবাদটা এল। সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার ও সানজিদা খাতুনদের বাদ দিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরের দল দিয়েছে বাফুফে।
এদিকে, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
তিনি বলেন, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় প্রয়োজন এবং ভুল থেকে শিক্ষা নেবে। আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরম্যান্স করছে।’
আমিরাতের মাটিতে বাংলাদেশ ম্যাচ খেলবে দুটো। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ, এরপর ২ মার্চ দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। এর মধ্যে প্রথম ম্যাচটি হবে ফিফা প্রীতি ম্যাচ, কারণ এই ম্যাচটিই কেবল আন্তর্জাতিক উইন্ডোর ভেতরে আছে।
বাংলাদেশ স্কোয়াড:
আফইদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)