ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আবরার ফাহাদের নামে হল করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তবে মেধাবী শিক্ষার্থীরাও অনেক সময় বিপথগামী হতে পারে। অতীতে বুয়েটে ঘটে যাওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এখনো সবার স্মৃতিতে অম্লান। সেই স্মৃতিকে ধারণ করে রাখতে আবরার ফাহাদের নামে একটি আবাসিক হল করার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে।
শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবাসন-সংকট তাদের লেখাপড়ায়ও নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে বুয়েটের আবাসিক হলগুলোতে আসনসংখ্যার অপ্রতুলতা রয়েছে। এই সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে গবেষণা অনুদান (রিসার্চ গ্র্যান্ট) বৃদ্ধি করা হবে। একই সঙ্গে গবেষণায় ব্যবহৃত ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, এখনো অনেক গবেষণাগারে পুরোনো যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যা উন্নতমানের গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এসব ল্যাবকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে