ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
চীনের সঙ্গে ১৩ চুক্তি, আসছে ১৬ দফার যৌথ ইশতেহার
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া হয়ে চীন সফরে তার সফরসঙ্গী হয়েছেন দলের ও মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তি। এ সফরে চীনের সঙ্গে কৌশলগত বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই দেশ ১৬ দফার একটি যৌথ ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
শুক্রবার (২৬ জুন) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে চীনের সবচেয়ে ক্ষমতাধর তিন ব্যক্তির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক কৌশলগত সহযোগিতা জোরদারে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে চীনের আর্থিক ও উন্নয়ন করপোরেশনেরও বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় পর্যায়ের এসব চুক্তির পাশাপাশি বর্তমানে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
মাহ্দী আমিন বলেন, ওই চুক্তির ভিত্তিতেই দুই দেশ ১৬ দফা সংবলিত একটি যৌথ ইশতেহার ঘোষণা করবে। এ ইশতেহার খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি