ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আশুরার তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতের তাজিয়া মিছিল হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক সার্কুলার রোড, চকবাজার মডেল থানা মোড়, চকবাজার, থানার সামনে শাহী মসজিদ মোড়, কারা সদর দপ্তরের নতুন রাস্তা, উমেশ দও রোড, বকশীবাজার কলপাড় মোড়, বকশীবাজার লেন হয়ে আবার হোসাইনী দালান রোড দিয়ে ইমামবাড়ায় ফিরে আসবে।
এছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর আরও বিস্তৃত এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ থাকবে। এ সময়ের মিছিল হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, উমেশ দও রোড, উর্দু রোড, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহিদ মাজার, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নিউমার্কেট, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক কারবালা বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে।
ডিএমপি জানিয়েছে, মিছিল চলাকালে সংশ্লিষ্ট এলাকায় যানবাহনের চাপ বেড়ে গিয়ে সাময়িক যানজটের সৃষ্টি হতে পারে। তাই নগরবাসীকে প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার এবং যাত্রার আগে রুট পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি ও সময়ক্ষেপণ অনেকটাই এড়ানো সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি