ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের সুযোগ, বছরে মিলবে ৪২ হাজার ডলার
পার্থ হক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬।
ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামটি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং-সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্ভাবনী ও প্রাসঙ্গিক গবেষণায় নিয়োজিত ডক্টরাল শিক্ষার্থীদের উৎসাহিত ও সহায়তা করার লক্ষ্যে পরিচালিত হয়। অর্থাৎ, এই কর্মসূচির মাধ্যমে ডক্টরাল ডিগ্রি অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহ দেওয়া হয়।
এই ফেলোশিপের আওতায় নির্বাচিত গবেষকরা বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান Meta-এর গবেষণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এটি তাদের গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের এ ফেলোশিপের জন্য নির্বাচন করা হয় এবং তাদের গবেষণা কার্যক্রম পরিচালনায় আর্থিক ও পেশাগত সহায়তা প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা
এটি একটি সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং সম্মেলনে অংশগ্রহণের খরচ বাবদ বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই পূর্ণকালীন (ফুল-টাইম) পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।
আবেদনকারী যে কোনো দেশের নাগরিক হতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে যুক্ত থাকতে হবে।
আবেদনকারী যদি ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পেয়ে থাকেন, তবে তিনি স্বয়ংক্রিয়ভাবে এ ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরাঅনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান