ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
মুদির দোকানকে ভ্যাটের আওতায় না আনার আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক: ছোট মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাবের বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সীমিত আয়ের এসব ব্যবসায়ীর ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করা উচিত হবে না। তবে যাদের কর দেওয়ার সক্ষমতা রয়েছে কিন্তু বিভিন্ন কারণে করের বাইরে রয়েছেন, তাদের কর ব্যবস্থার আওতায় আনার পক্ষে মত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভীর মতে, প্রধানমন্ত্রীর তারেক রহমানের চলমান চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “চীনের শিল্প, অবকাঠামো ও সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ রয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।”
তিনি দাবি করেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বিশ্বনেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগের প্রশংসা করেছেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাঁর বক্তব্য এবং এ ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানি খাতে কর-সুবিধার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, “নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর কর-সুবিধা প্রদান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি বড় উদ্যোগ।” তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চীনের পররাষ্ট্রনীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “চীন অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না।” একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতের একমুখী পররাষ্ট্রনীতির পরিবর্তে বর্তমানে বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন দেখা যাচ্ছে।
রিজভীর ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুমুখী পররাষ্ট্রনীতির সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাই অনুসরণ করছেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে নীতি গ্রহণ করা হয়েছে, বর্তমান কূটনৈতিক কার্যক্রমে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।”
চীন সফর দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয়েও কথা বলেন তিনি। সাধারণ, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা ও ভরণপোষণ নিশ্চিত হয়-এমন নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন রিজভী।
বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে তিনি বলেন, “জনগণের সুখ-দুঃখ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সরকার পরিচালিত হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনো জনগণের বড় ধরনের ক্ষতি হয় এমন কোনো নীতি গ্রহণ করেনি। নানা ষড়যন্ত্র ও চক্রান্তের পরও বিএনপিকে ধ্বংস করা যায়নি এবং দলের জনপ্রিয়তাও কমানো সম্ভব হয়নি।”
সংবাদ সম্মেলনে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রসঙ্গও তুলে ধরেন রিজভী।
তিনি বলেন, “কলকাতায় অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয় নেতা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর নামে একটি সড়ক ছিল। সেই নাম পরিবর্তন করা হয়েছে।” তাঁর দাবি, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতাদের একজন এবং মরহুম শেখ মুজিবুর রহমানের সরাসরি নেতা হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের নেতা ও বুদ্ধিজীবীরা এ বিষয়ে নীরব রয়েছেন।
রিজভী বলেন, “কলকাতায় উপমহাদেশের একজন খ্যাতিমান নেতার নামে থাকা একটি সড়কের নাম পরিবর্তন করা রুচিবিরোধী কাজ। বাংলাদেশে ভারতের বিভিন্ন নেতার নামে প্রতিষ্ঠানের নাম এখনো বহাল রয়েছে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে শিষ্টাচারের পরিচয় দিয়েছে।”
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)