ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম
বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন তিনি। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত সংগীতানুষ্ঠান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই সেই টিকিট পৌঁছে দেওয়া হবে।
গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে মঞ্চ নির্মাণ-সব ধরনের প্রস্তুতিই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়।
কনসার্ট স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; বরং অনুকূল পরিস্থিতিতে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে আশ্বাস দিয়েছিলেন, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন।
অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কনসার্টের ভেন্যু ঘোষণা করা হবে।
যারা টিকিটের অর্থ ফেরতের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ গ্রহণ করেননি, তারাও আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের সুযোগ পাবেন। যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে।
নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে। টিকিটের মূল্য, শ্রেণি এবং বিক্রির তারিখ শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, “গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবার ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “এটি শুধু একটি আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান নয়, এটি দর্শকদের প্রতি দেওয়া আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নতুন টিকিট দেওয়া হবে।”
আয়োজকদের আশা, দীর্ঘ বিরতির পর আতিফ আসলামের এই কনসার্ট দেশের সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক আয়োজন হয়ে উঠবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল