ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচলে বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ ২৪ জুন ২০২৬ তারিখ থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাম্পাসের ভেতর কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং বিশেষ কিছু জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীদের গাড়ি, সাংবাদিক, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহের গাড়ি, অনলাইন শপিংয়ের যানবাহন এবং অন্যান্য সরকারি গাড়ি।
তবে সাধারণ গণপরিবহন ও ভারী যানবাহন কোনোভাবেই ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করতে পারবে না। এই সিদ্ধান্ত সবসময় কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনে এই সিদ্ধান্তের পরিবর্তন বা পুনরায় মূল্যায়ন করা হতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ