ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পুরোনো টেলিযোগাযোগ সেবার মান বাড়াতে সরকারের কার্যক্রম চলমান
নিজস্ব প্রতিবেদক: মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা, কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট এবং পুরোনো টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে গ্রাহকসেবার মান বাড়াতে সরকার এরই মধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল অপারেটরদের সেবার মান উন্নয়ন এবং গ্রাহকস্বার্থ সুরক্ষায় ‘কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম’ সংক্রান্ত পদ্ধতিমালা জারি করা হয়েছে। এ পদ্ধতিমালার হালনাগাদ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
তিনি জানান, এর ধারাবাহিকতায় নতুন জারিকৃত নির্দেশিকার আলোকে ২০২৬ সালে প্রাথমিকভাবে দেশব্যাপী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান যাচাই করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকা জেলাতেও টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে ‘কোয়ালিটি অব সার্ভিস’ ড্রাইভ টেস্ট পরিচালনা করা হবে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্ক চিহ্নিত করা হবে এবং সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।
আধুনিক, নিরবচ্ছিন্ন এবং গ্রাহকবান্ধব মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি