ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকার যেসব সড়ক রাত ৮টা থেকে বন্ধ থাকবে
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর সাতটি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হবে। এই ব্যারিকেডগুলি আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে বসানো হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে ২১ ফেব্রুয়ারি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শহীদ মিনারে তিন ধাপে ফুল দেওয়া হবে। রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। এ সময় সাধারণ মানুষকে আসার জন্য অনুরোধ করা হয়নি। ১২টা ৪০ মিনিটের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট খুলে দেওয়া হবে এবং জনসাধারণ ফুল দিতে পারবেন।
তিনি আরও বলেন, যারা রাতে শহীদ মিনারে আসবেন, তাদের নির্দিষ্ট সময়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখা জরুরি এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তা বজায় রাখবেন। দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে, তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ দায়িত্বে রাখতে হবে। ১ কিলোমিটার এলাকায় মোবাইল টিম মোতায়েন থাকবে।
এছাড়া শহীদ মিনারের আশপাশে শীর্ষ সন্ত্রাসীদের আগ্রহ নেই এবং জঙ্গি হামলার আশঙ্কাও নেই বলে তিনি জানান। নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে ভাল এবং পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবলে কাজ করছেন।
ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১ ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু বিশেষ রুট অনুসরণ করতে হবে। রুটগুলো হলো— পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে শহীদ মিনারে প্রবেশ, শ্রদ্ধা নিবেদন শেষে রোমনা ক্রসিং-দোয়েল চত্বর দিয়ে প্রস্থান। শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখারপুল, পলাশী এবং বকশীবাজার ক্রসিংয়ে ডাইভারশন থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি