ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ সরকার। নতুন পররাষ্ট্র নীতির আলোকে এ ক্রয়চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান বেইজিং সফরের মাধ্যমে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। পাশাপাশি প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের আগস্টের মধ্যে যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি বিমানের বাজারমূল্য প্রায় ৪ কোটি মার্কিন ডলার।
আলোচনা ত্বরান্বিত করতে গত সপ্তাহে একটি চীনা প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। বেইজিং সফরে বাংলাদেশি প্রতিনিধিরা চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করে বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
প্রতিরক্ষা আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রিমিয়ার লি কিয়াংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বর্তমান কৌশলগত সম্পর্ককে 'শেয়ারড ফিউচার' অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা আসতে পারে বলে আশা করছেন কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রায় ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে। মূল অর্থনৈতিক সহযোগিতার আলোচনায় বহুল আলোচিত তিস্তা নদী ব্যারেজ প্রকল্পে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া উভয় পক্ষ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের আধুনিকায়নে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। বন্দরটি দীর্ঘদিন ধরে নানা অবকাঠামোগত সীমাবদ্ধতায় ভুগছে। একই সঙ্গে বন্দরের সক্ষমতা ও অর্থনৈতিক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে মোংলায় চীনের জন্য ১১০ একরের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাবও প্রস্তুত করেছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতায় নতুন মাত্রা যোগ হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড