×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস 

২০২৬ জুন ২৩ ০০:০১:৩৬

আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর নাগরিকদের জন্য কিছু জরুরি নিরাপত্তা নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাঈম ওয়াহরা।

তিনি পরামর্শ দেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন, একটি টর্চলাইট এবং ঘরের প্রধান গেটের চাবি হাতের কাছে রাখা উচিত। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এসব প্রস্তুতি সহায়ক হবে।

এ ছাড়া ফ্ল্যাটের প্রধান বের হওয়ার পথ বা করিডোরে জুতা, ফুলের টব কিংবা এমন কোনো বস্তু না রাখার আহ্বান জানান তিনি, যা প্রয়োজনে চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।

সম্ভাব্য আফটারশক বা অনুকম্পনের সময় আতঙ্কিত হয়ে অন্ধকার বা ভিড়পূর্ণ সিঁড়ি ব্যবহার না করার পরামর্শও দেন এই বিশেষজ্ঞ। তার মতে, এমন পরিস্থিতিতে ঘরের ভেতরে কোনো শক্ত টেবিল বা খাটের নিচে আশ্রয় নিয়ে মাথা ও ঘাড় সুরক্ষিত রাখা সবচেয়ে নিরাপদ পন্থা। এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ (Drop, Cover and Hold On) পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের সময় সঠিক প্রস্তুতি ও সচেতনতা বড় ধরনের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত