ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ফের মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রসঙ্গে কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আশা করা হচ্ছে আগামী জুলাই মাসে বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হতে পারে।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদ্রাসার শিক্ষকরা এখনো মে ও জুন মাসের বেতন পাননি। দীর্ঘদিন আগে ২০১৭ সালে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) নামে একটি প্রকল্প গ্রহণ করা হলেও তা এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। শুরুতে প্রায় ১০ কোটি টাকার এই প্রকল্প বর্তমানে প্রায় ৮০ কোটি টাকায় উন্নীত হলেও কার্যকরভাবে শেষ করা সম্ভব হয়নি; বরং সময়ের সঙ্গে এর মেয়াদ ও ব্যয় কেবল বেড়েছে।
তিনি আরও বলেন, পদ্ধতিগত দুর্বলতার কারণে বিশেষ করে বিগত সময়ে নিয়োগ পাওয়া প্রায় ১৭ হাজার মাদ্রাসা শিক্ষকের বেতন প্রদানে জটিলতা তৈরি হয়েছে। স্বয়ংক্রিয় ফান্ড ট্রান্সফার (AFT/EFT) ব্যবস্থা পুরোপুরি চালু না থাকায় মাসিক বেতন বরাদ্দ পরিকল্পনায় যথাযথ হিসাব রাখা সম্ভব হয়নি। অর্থাৎ কতজন শিক্ষকের জন্য কী পরিমাণ অর্থ প্রয়োজন হবে, সে বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করা যায়নি।
ড. মিলন বলেন, সরকারের কাছে প্রায় ১০০ কোটি টাকার মতো বরাদ্দ ছিল, যা ইতোমধ্যে বণ্টন করা হয়েছে। এতে কেউ অর্ধেকের মতো, কেউ অর্ধেকের কম প্রায় চার ভাগের এক ভাগ বেতন পেয়েছেন, আবার অনেকে পাননি। তিনি জানান, জুলাই মাসে এসে সকলের বেতন পরিশোধের চেষ্টা করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একজন শিক্ষক এক মাসের বেতন না পেলে কতটা ভোগান্তির মধ্যে পড়েন, তা উপলব্ধি করা জরুরি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এ ব্যবস্থাটি আগের সরকারগুলোর সময়েও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। EFT বা স্বয়ংক্রিয় ফান্ড ট্রান্সফার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যায়নি এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও সঠিকভাবে পরিকল্পিত হয়নি। এর ফলে বর্তমান বাজেট ব্যবস্থাপনাতেও কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং উন্নততর শাসনব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি