ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহারকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার (২১ জুন) বিকেলে ঢাকা পোস্টকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সারওয়ার আলমকে পরবর্তীতে পদায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যথাসময়ে তাকে নতুন পদে দায়িত্ব দেওয়া হবে।
মাজার ইস্যুকে কেন্দ্র করে তার প্রত্যাহার নিয়ে বিভিন্ন মহলে ওঠা প্রশ্নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি সরকারি কর্মচারীদের নিয়মিত বদলির অংশ। তাঁর ভাষায়, “এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। সরকারি কর্মচারীদের বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা আসবে, যাবে, অনেকেই তো বদলি হচ্ছে, আরও হবে। এটা চলমান প্রক্রিয়া। এটা তো আর ব্যতিক্রম কিছু না। এসব পদে তো সবসময়ই বদলি হচ্ছে, নতুন কিছু না।”
এদিকে, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিনি একাধিক পদক্ষেপ নেন। এসব উদ্যোগের পরই তার প্রত্যাহারের বিষয়টি সামনে আসে, যা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি