ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কর্মমুখী ও দক্ষতানির্ভর শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ইউজিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী ও দক্ষতানির্ভর করার লক্ষ্যে বর্তমান সরকার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কাজ করছে বলে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমন গ্র্যাজুয়েট তৈরি করতে হবে, যারা উদ্ভাবনী চিন্তাশক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম হবে।
শনিবার (২০ জুন) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য শুধু ডিগ্রি প্রদান নয়; বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা কর্মজীবন, সামাজিক জীবন এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষা কার্যক্রম এমন হওয়া প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং এর সামাজিক গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ইউজিসি এমন একটি উচ্চশিক্ষা কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত এবং সমাজের বিভিন্ন অংশের মধ্যে দীর্ঘমেয়াদি সংযোগ ও সহযোগিতা বজায় থাকবে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও ধারাবাহিকভাবে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান সৃষ্টি, সংরক্ষণ ও বিতরণের পাশাপাশি দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করতে পারলেই উচ্চশিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হবে উল্লেখ করে তিনি বলেন, সময়োপযোগী পাঠ্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হবে।
ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীরা যেন শুধু পেশাগত দক্ষতাই অর্জন না করে, বরং নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। জ্ঞাননির্ভর, উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গঠনে দক্ষতা, নৈতিকতা এবং মানসম্মত শিক্ষার সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দিনব্যাপী এ সম্মেলনে ৪৮টি গবেষণাপত্র মৌখিকভাবে এবং ২০টি গবেষণাপত্র পোস্টার আকারে উপস্থাপন করা হয়। এতে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। বুটেক্সের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ মাইকেল কোক্কেন কনফারেন্স স্পিকার হিসেবে বক্তব্য দেন। এছাড়া জার্মানির হোখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর অধ্যাপক ড. বাস্টিয়ান কোয়াটেলবাউম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- ফ্রান্স বনাম মরক্কো: সরাসরি দেখবেন যেভাবে