ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থনকে বিশ্বজুড়ে তুলে ধরতে আগ্রহী দেশটি
নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিশ্বকাপে বাংলাদেশের জনগণের আর্জেন্টিনা দলকে ঘিরে ব্যাপক আগ্রহ ও সমর্থনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের এই উচ্ছ্বাস ও সমর্থন বিশ্বব্যাপী প্রচারের বিষয়টিতে আর্জেন্টিনা গুরুত্ব দিতে চায়।
অন্যদিকে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এ সময় আইজিপি বাংলাদেশের জনগণের ফুটবলপ্রেম আন্তর্জাতিকভাবে তুলে ধরার বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান এবং সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি