ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আদালতের কাছে ব্যক্তিগত ও আইনি সুরক্ষার আবেদন জানান।
আদালতে দায়ের করা অভিযোগে প্রীতি জিনতা উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অত্যন্ত নিখুঁতভাবে তৈরি এসব ভুয়া ছবি ও ভিডিও তার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তার দাবি, এই ধরনের প্রযুক্তির অপব্যবহারের ফলে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং একই সঙ্গে কপিরাইট আইনও লঙ্ঘিত হচ্ছে।
তিনি ১৯৫৭ সালের কপিরাইট আইন অনুযায়ী নিজের নৈতিক অধিকার রক্ষার দাবিও উত্থাপন করেন। বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ প্রীতি জিনতার অভিযোগ গ্রহণ করেছেন এবং ব্যক্তিগত অধিকার রক্ষায় সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
প্রযুক্তির এমন অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটিই প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক তারকা তাদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
প্রসঙ্গত, প্রীতি জিনতা বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই নিজের ব্যক্তিগত ও আইনি সুরক্ষার দাবিতে এই পদক্ষেপ নিলেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো