ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মোহাম্মদপুরে কমিউনিটি পুলিশিং সেবা চালুর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শিগগিরই কমিউনিটি পুলিশিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ তথ্য জানান।
আলোচনা সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। তাদের বক্তব্যের জবাবে ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে এ ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন বা চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
গ্যাস সংকটের বিষয়েও কথা বলেন ববি হাজ্জাজ। তিনি জানান, এটি শুধু মোহাম্মদপুরের সমস্যা নয়, বরং সারা দেশের একটি চ্যালেঞ্জ। তবে যেসব এলাকায় সরকারি অনুমোদনের আওতায় গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান