ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আমার ক্ষমতার কোনো সীমা নেই: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর বৈশ্বিক এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের প্রভাব ও ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী বলেও দাবি করেছেন।
গতকাল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার প্রয়োগ ও তার সীমাবদ্ধতা সম্পর্কে তিনি নতুন কোনো শিক্ষা বা উপলব্ধি অর্জন করেছেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, “তেমন কোনো ধারণা এখনও পাইনি। তবে আমি অনুভব করতে পারছি যে আমার ক্ষমতার কোনো সীমা নেই। হ্যাঁ, আমি জানি যে সীমা আছে, কিন্তু এখানে কোনো সীমা-পরিসীমা নেই। আমরা সামরিকভাবে তাদের সম্পূর্ণ পরাজিত করেছি।”
মার্কিন সামরিক শক্তির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আর সত্যি বলতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আমাদের আছে। এমন অবরোধ আর কে করতে পারত? আমি যখন নৌ অবরোধের নির্দেশ দিয়েছিলাম, ইরানের একটি জাহাজও বন্দর থেকে বেরোতে পারেনি। কয়েক বার তারা চেষ্টা করেছিল, কিন্তু (তাদের) প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে, আপনি জানেন।”
ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই তেহরানের কাছ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করে আসছিলেন ট্রাম্প। ইসলামাবাদ সমঝোতা চুক্তি সেই লক্ষ্য পূরণ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বেশ, আমি মনে করি এটি সম্ভবত নিঃশর্ত আত্মসমর্পণ।”
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন সংঘাত এবং পরে ৮ এপ্রিল থেকে দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির পর ১৭ জুন প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ সম্মেলনে ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তার পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ট্রাম্পের স্বাক্ষরের কিছুক্ষণ পর তেহরানে নিজের দপ্তরে একই চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
চুক্তি স্বাক্ষরের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বিবৃতিতে বলেন, তিনি নীতিগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির পক্ষে ছিলেন না। তবে ট্রাম্পের মরিয়া প্রচেষ্টা এবং প্রভাব প্রয়োগের কারণে শেষ পর্যন্ত ইরান চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)