ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিনোদন ডেস্ক: দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। বর্তমানে তাঁরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
অভিনেতা জোভান জানান, ঈদের পর তিনি কাজের চাপ কমিয়ে পরিবারকে সময় দিচ্ছিলেন। সেই সময় স্ত্রীকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যান। সেখানে মেরিন ড্রাইভ রোডে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তাঁরা।
তিনি বলেন, “আমি নিজেই বাইক চালাচ্ছিলাম, এটি একটা স্কুটি ছিল। আমার স্ত্রী পেছনে বসেছিল। আমরা মেরিন ড্রাইভ রোডের হিমছড়িতে ছিলাম। বাইক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের সামনে থাকা একটি সিএনজি কোনো সিগন্যাল না দিয়ে দ্রুত ইউটার্ন নেয়। এমন অবস্থায় হঠাৎই ব্রেক করতে গিয়ে আমরা দুজনই রাস্তায় পড়ে যাই।”
১১ জুন এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। জোভান আরও বলেন, “আমরা উভয়েই শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পাই। আমার স্ত্রীও আহত হয়। আমাদের হাত ও পা ছুলে যায়। কিছু জায়গায় জখম হয়। পরের দিন আমরা ঢাকায় ফিরি। এখন নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে।”
হাসপাতাল থেকে ফেরার পথে কথা বলতে গিয়ে এই অভিনেতা জানান, নিয়মিত ড্রেসিং চলছে। আপাতত তিনি কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না এবং নির্ধারিত সব শুটিং বাতিল করেছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে বলেও জানান জোভান। তিনি বলেন, সুস্থ হয়ে ওঠার পরই আবার কাজে ফিরবেন।
দুর্ঘটনা থেকে পাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “দুর্ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”
সবার প্রতি সচেতনতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ, আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর