ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক স্কুলে ম্যাথ ল্যাব স্থাপনের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুতগতিতে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিশুদের ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আশা প্রকাশ করে বলেন, এ উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের