ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বস দাবি ট্রাম্পের, বিশ্বনেতাদের প্রতিক্রিয়ায় হাসি
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের শেষ দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি ও মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনার পরিবেশ। সম্মেলনের সভাপতিত্ব করছেন স্বাগতিক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
স্থানীয় বুধবার (১৭ জুন) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অধিবেশনে অন্যান্য নেতারা আগেই আসন গ্রহণ করলেও ট্রাম্প পরে প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, ‘আমিই বস।’ তার এ মন্তব্যে উপস্থিত নেতাদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। ম্যাক্রোঁও বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করে ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার খোঁজখবর নেন। পরে ট্রাম্প নিজের নির্ধারিত আসনে বসেন।
ট্রাম্পের রাজনৈতিক জীবন শুরু হওয়ার আগে তিনি একজন ব্যবসায়ী এবং জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর সঞ্চালক ছিলেন, যেখানে তার বিখ্যাত সংলাপ ছিল ‘ইউ আর ফায়ারড’। সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এবং নিজের ৮০তম জন্মদিন উদযাপনের পর এবারের জি–৭ সম্মেলনে তার উপস্থিতি বিশেষভাবে আলোচিত হয়।
ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প পুরো সম্মেলনজুড়ে উপস্থিত ছিলেন এবং জি–৭-এর যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন, যা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে কানাডায় অনুষ্ঠিত সম্মেলন থেকে তিনি আগেই প্রস্থান করেছিলেন।
সম্মেলন শেষে বুধবার বিকেলে প্যারিসের বাইরে ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে অংশগ্রহণকারী নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এটিকে একটি ব্যতিক্রমধর্মী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যদিও আয়োজনে অতিরিক্ত আড়ম্বর এড়াতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)