ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হৃদয় খানের হ্যাটট্রিক ডিভোর্স, যা বললেন গায়ক
ডুয়া ডেস্ক : বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান, তবে তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হয়। বিশেষত, তার বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে! ২০১৭ সালে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন হৃদয়। কিন্তু সেই সংসারেও ভেঙে পড়ে সম্পর্ক। তৃতীয় স্ত্রী হুমায়রাও আর তাঁর সঙ্গে থাকতে চাইলেন না; তার আচরণ ও জীবনযাপনে অসন্তুষ্ট হয়ে তিনি বিচ্ছেদ গ্রহণ করেছেন।
জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা। কিন্তু, ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার।
এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।
এর আগে, ২০১৫ সালের ১ আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। কিন্তু এক বছর পূর্তির আগেই ২০১৬ সালের ৬ এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের।
বিচ্ছেদের এক বছর পার হতেই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
এ দুই বিয়ের আগে ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামে একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু, ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায় সেই সংসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)