ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ দিল আদালত
পার্থ হক: অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে এ আবেদন করেন। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে সঠিক কারণ উদঘাটনের জন্য লাশ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্ত প্রয়োজন।
বুধবার (১০ জুন) তদন্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের অনুমতির পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।
আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজা ১১/বি-তে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই দিনই রমনা থানায় অপমৃত্যু মামলা হয় এবং পরবর্তীতে তাকে সিলেটে দাফন করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন পরিবারের সদস্যরা সালমান শাহকে অচেতন অবস্থায় পান এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু নিশ্চিত করা হয়। পরবর্তীতে মৃত্যুর ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হলে দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর এটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত।
গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও অজ্ঞাতনামা আসামির কথা বলা হয়।
এর আগে ১৯৯৬ সালে তার মৃত্যুর পর অপমৃত্যু মামলা হলেও ২০২৪ সালে আদালতের রিভিশন আবেদনের পর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় সালমান শাহের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়। পরবর্তীতে তার পরিবারের আবেদনের ভিত্তিতে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় মামলাটি নতুন মোড় নেয়।
এখন আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু