ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (কৃষি) পদে নিয়োগের ক্ষেত্রে নতুন করে যোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি ও ডিপ্লোমা) এবং বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর পরিশিষ্ট অনুযায়ী সহকারী শিক্ষক (কৃষি) পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন কাঠামোয় সংশোধন আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রেড-১০ এ নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান অথবা ডিভিএমসহ নির্ধারিত বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যূনতম তিন বছরের কৃষি ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে। এ গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
অন্যদিকে, গ্রেড-১১-এ নিয়োগ পেতে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে পুরো শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রেড-১১-এর জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। তবে প্রার্থী বিএড ডিগ্রিধারী হলে তিনি গ্রেড-১০ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
এ ছাড়া প্রজ্ঞাপনে সহকারী শিক্ষক (কৃষি) পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে এমপিওভুক্ত ইনডেক্সধারী প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)