×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধের ঘোষণা ইরানের

২০২৬ জুন ০৮ ১৯:৩৬:১৪

ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েল যদি আবারও লেবাননে হামলা চালায়, তবে এর জবাব আরও কঠোর ও তীব্র হবে। সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ লেবানন ও দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী সামরিক পদক্ষেপ নিয়েছে। এতে লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বানের পরই ইরানের পক্ষ থেকে এই বিবৃতি আসে। চলমান পাল্টাপাল্টি হামলার কারণে সংঘাত থামাতে সম্ভাব্য শান্তি উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা উভয় দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে আল জাজিরা জানায়, ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক বিকল্প প্রস্তুত রাখা হয়েছে, যা কয়েক দিন থেকে প্রয়োজন অনুযায়ী দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে।

এর আগে রোববার যুদ্ধবিরতি ভেঙে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ওই রাতেই ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। পরে সোমবার সকালে তেহরান, ইস্ফাহানসহ ইরানের তিনটি শহরে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

পরবর্তীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এক ঘণ্টার ব্যবধানে ইরান থেকেও আবার ইসরায়েলে একাধিক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ সময় ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত