×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নি-হ-ত  অন্তত  ৮

২০২৬ জুন ০৮ ১৩:৪৩:৪৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নি-হ-ত  অন্তত  ৮

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও অঞ্চলের উপকূলসংলগ্ন সমুদ্রগর্ভে।

তীব্র কম্পনের ফলে বিভিন্ন এলাকায় বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দাভাও অক্সিডেন্টাল প্রদেশে ৩ জন, জেনারেল সান্তোস শহরে ৩ জন এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশে ২ জন রয়েছেন।

ভূমিকম্পের পর প্রায় ৭ লাখ ২০ হাজার জনসংখ্যার জেনারেল সান্তোস শহরের দক্ষিণ উপকূলীয় এলাকায় সুনামির ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে মূল ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক আফটারশক অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আফটারশকের মাত্রা ছিল ৬ দশমিক ৫।

ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী ইন্দোনেশিয়ার কিছু উপকূলীয় এলাকায় সুনামি দেখা দিয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফিলিপাইন সরকার।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত