ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের পর ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশের উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে মিন্দানাও দ্বীপের অদূরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলেও প্রায় ১ মিটার উচ্চতার ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতির প্রেক্ষাপটে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্তৃপক্ষ জরুরি সতর্কবার্তা জারি করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও অপেক্ষাকৃত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই ও সুলুসহ নয়টি প্রদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে। একই সঙ্গে উপকূল থেকে দূরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
নৌযান চলাচলের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন্দর, মোহনা ও অগভীর উপকূলীয় এলাকায় থাকা নৌকা ও ছোট জাহাজগুলোকে দ্রুত গভীর সমুদ্রে সরিয়ে নিতে বলা হয়েছে। সমুদ্রে অবস্থানরত জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত গভীর জলসীমায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য সুনামি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলতে এবং গুজব এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ