ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও কমেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে—এমন আশঙ্কা এবং শক্তিশালী কর্মসংস্থান তথ্য প্রকাশের পর মূল্যবান এই ধাতুর বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২১ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার প্রায় ৩ শতাংশ দরপতনের মাধ্যমে সোনা ২৪ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে ভালো কর্মসংস্থান প্রতিবেদন বাজারে এই ধারণা জোরালো করেছে যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার বাড়াতে পারে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার চাহিদা কিছুটা কমেছে।
একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বেথ হ্যামাক বলেছেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার বর্তমানে প্রায় পূর্ণ কর্মসংস্থানের অবস্থানে রয়েছে। তবে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হলে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মে মাসে টানা তৃতীয়বারের মতো শক্তিশালী কর্মসংস্থান প্রবৃদ্ধি দেখা যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শ্রমবাজারে ইতিবাচক গতি ফিরে এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ফলে ফেডের জন্য সুদের হার বর্তমান অবস্থানে রাখার সুযোগও তৈরি হয়েছে।
এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে টানা ১৯তম মাসের মতো দেশটির স্বর্ণের রিজার্ভ বেড়েছে। বর্তমানে চীনের মোট স্বর্ণ মজুত ৭৪ দশমিক ৯৬ মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে পৌঁছেছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক দামের ওঠানামার কারণে গত সপ্তাহে ভারতে সোনার চাহিদা কিছুটা কম ছিল। একই সময়ে চীনের বাজারেও স্বর্ণের প্রিমিয়াম হ্রাস পেয়েছে। এছাড়া ২ জুন শেষ হওয়া সপ্তাহে সোনার ফটকাবাজদের নেট লং পজিশন ১৪ হাজার ৪০৯টি কন্ট্রাক্ট বেড়ে ১ লাখ ১১ হাজার ৩৪১-এ পৌঁছেছে।
বিশ্ববাজারে মূল্যহ্রাসের প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে সাধারণত দেশের বাজারেও তার প্রতিফলন দেখা যায়। ফলে আগামী দিনে সোনার দাম আরও সমন্বয় করা হতে পারে।
উল্লেখ্য, গত ৬ জুন বাজুস সর্বশেষ সোনার দাম পুনর্নির্ধারণ করে। তখন প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭ দশমিক ৫২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৭৭৩ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৩১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)