ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দলে বড় ধাক্কা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে ইনজুরি সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। নিয়মিত ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় আগে থেকেই চিন্তায় ছিলেন কোচ লিওনেল স্কালোনি। এর মধ্যে নতুন ধাক্কা হয়ে এসেছে ডিফেন্ডার লেওনার্দো বালের্দির চোট। পেশিতে গুরুতর আঘাত পাওয়ায় ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের এই ডিফেন্ডারের বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
বালের্দির চোটের বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে স্কালোনিকে এখন তার বিকল্প হিসেবে নতুন একজন ডিফেন্ডার দলে যুক্ত করতে হবে।
যদিও বালের্দি আর্জেন্টিনার মূল একাদশে নিয়মিত মুখ ছিলেন না, তবে সেন্টারব্যাক পজিশনে ওতামেন্দি, রোমেরো ও লিসান্দ্রোদের বিকল্প হিসেবে স্কোয়াডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল তার। কিন্তু অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় তার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল। এখন ২৬ সদস্যের দলে তার জায়গায় নতুন একজন ডিফেন্ডারকে অন্তর্ভুক্ত করতে হবে স্কালোনিকে।
আগামীকাল ভোর ৬টায় হন্ডুরাসের বিপক্ষে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)