ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শক্তি ফাউন্ডেশনে ১,২৩১ পদে নিয়োগ, আবেদন চলছে
ডুয়া ডেস্ক: নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন বিভিন্ন পদে বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মাইক্রোফাইন্যান্স ও হেলথ প্রোগ্রামের আওতায় মোট ১ হাজার ২৩০ জনকে নিয়োগ দেবে।
প্রোগ্রামের নাম: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার
পদসংখ্যা: ১,০০০
বয়সসীমা: ২৫–৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা আবশ্যক নয়।
বেতন–ভাতা: প্রশিক্ষণকালীন ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২২ হাজার ৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৭ হাজার ৫০০ টাকা।
পদের নাম: জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা: ২০০
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বাণিজ্য বিভাগ থাকতে হবে। অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২১ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর ২৬ হাজার টাকা।
প্রোগ্রামের নাম: হেলথ প্রোগ্রাম
পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বাপ্যারামেডিক(নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
পদসংখ্যা: ৩০
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিক্যাল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। ম্যাটস প্রার্থীদের কমপক্ষে এক বছরের এবং প্যারামেডিক প্রার্থীদের মাঠপর্যায়ে অন্তত দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন–ভাতা: ২০,০০০ টাকা।
কর্মস্থল
ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি; সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ; এবং বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলায় কর্মরত থাকতে হবে।
বিশেষ সুযোগ–সুবিধা
১. মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে নির্দিষ্ট জেলায় কর্মরতদের জন্য ১,৫০০ টাকা ‘স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স’।২. সংস্থার নীতিমালা অনুযায়ী ৭৫০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দূরত্ব ভাতা।৩. নারী কর্মীদের জন্য প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা।৪. বৈশাখী ভাতাসহ বছরে তিনটি উৎসব বোনাস।৫. স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবিধা।৬. কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত হলে চিকিৎসা ব্যয়ের শতভাগ পর্যন্ত সহায়তা।৭. দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে এককালীন বিশেষ আর্থিক সহায়তা।৮. কর্মীর মৃত্যু হলে পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা আর্থিক সহায়তা।৯. নারী কর্মীদের জন্য ছয় মাস স্ববেতনে ও ছয় মাস বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি এবং পুরুষ কর্মীদের জন্য সাত দিনের পিতৃত্বকালীন ছুটি।১০. কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।
আবেদনের নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পেজের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ