ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সন্তানকে শিক্ষিত করার আগে মানুষ বানান: শায়খ আহমাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ সন্তানদের কেবল উচ্চশিক্ষিত বা পেশাগতভাবে সফল নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরে সমাজের মূল্যবোধগত সংকটের বিষয়টি উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি দাবি করেন, সাত-আট দিন আগে একটি ঘরে এক বৃদ্ধা নারীর মরদেহ পচনশীল অবস্থায় পাওয়া যায়। তার ভাষ্য অনুযায়ী, ওই নারীর এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে যুগ্ম সচিব এবং অন্য ছেলে কানাডাপ্রবাসী। সমাজের প্রচলিত ধারণায় যাকে সাফল্যের শিখর বলা হয়, বৃদ্ধার সন্তানরা সেই অবস্থানেই পৌঁছেছেন।
তিনি বলেন, এর মধ্যেই একটি ঈদ পার হয়ে গেছে। কিন্তু মা জীবিত না মৃত সেই খোঁজ নেওয়ার সুযোগও হয়তো তাদের হয়ে ওঠেনি। একাকী ঘরে মৃত্যুর পর দীর্ঘ সময় পড়ে থাকায় বৃদ্ধার মরদেহে পচন ধরে। তিনি মন্তব্য করেন, যে সাফল্য বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ ভুলিয়ে দেয়, কিংবা জীবনের শেষ মুহূর্তে মায়ের পাশে থাকার সময়ও দেয় না, সে ধরনের সাফল্যের কোনো মূল্য নেই।
আহমাদুল্লাহ আরও বলেন, দ্বীন, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষাকে উপেক্ষা করে যদি সমাজ কেবল বস্তুগত অর্জন ও ক্যারিয়ারকেন্দ্রিক সাফল্যের পেছনে ছুটতে থাকে, তাহলে এ ধরনের বেদনাদায়ক ঘটনা আরও দেখা যাবে। তিনি সবাইকে সন্তানদের শুধু ডিগ্রিধারী নয়, মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?