ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনের ডাক দিলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র‘বনলতা এক্সপ্রেস’প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির আয়োজিত এই প্রদর্শনী কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রতিবাদের মুখে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংস্কৃতি ও শিল্পাঙ্গনের অনেকেই প্রদর্শনী বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (১ জুন) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়ন এলাকায় বিকেল ৪টা ১৫ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং তিনি নিজেও এতে অংশ নেবেন।
নিজের ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি সেখানে উপস্থিত থাকার কথাও উল্লেখ করেন।
চলচ্চিত্র প্রদর্শনী স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি জানিয়ে রুমিন ফারহানার অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)