ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের কৌশলকে ব্যর্থ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। তিনি বলেছেন, বাইরের চাপ দিয়ে ইরানের জাতীয় অবস্থান বা জনগণের ঐক্য দুর্বল করা সম্ভব নয়।
রোববার (৩১ মে) দেওয়া এক বক্তব্যে গালিবফ অভিযোগ করেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে বিভক্তি সৃষ্টি করতে চায়। তবে তিনি এসব প্রচেষ্টাকে ‘মিথ্যা স্বপ্ন’ বলে আখ্যা দেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইরানের বিরুদ্ধে সংঘাতের নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে চলমান বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনারও অংশ বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে দেশের করণীয় সম্পর্কে গালিবফ বলেন, সামরিক, কূটনৈতিক, জনসেবা ও প্রশাসনিক—সব ক্ষেত্রে সমন্বিত ও কার্যকর প্রস্তুতি নিতে হবে। জাতীয় স্বার্থ রক্ষায় সব খাতকে একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ইরানের সামরিক শক্তি, বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতির পেছনে জনগণের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। তার মতে, যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক ও আইনি অর্জনে রূপান্তর করতে হবে।
এ ছাড়া দেশের অধিকার ও জাতীয় স্বার্থ নিশ্চিত না হলে কোনো বিদেশি শক্তির সঙ্গে হওয়া চুক্তিকে ইরান অনুমোদন দেবে না বলেও স্পষ্ট করে জানান ইরানি পার্লামেন্ট স্পিকার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ