ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল, সময় মাত্র ১৪ দিন
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আবারও দুশ্চিন্তায় পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করার পরই ডান উরুর পেশিতে চোট পেয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড। ফলে বিশ্বকাপ মঞ্চে নিজের সেরাটা দেখানোর স্বপ্ন নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে নেইমারের। তবে এই সময়সীমা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নির্ধারিত সময়সীমার সঙ্গে বেশ ঝুঁকিপূর্ণভাবে মিলে যাচ্ছে।
গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এখনো তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। তবে আগামী ১৪ দিনের মধ্যে পুরোপুরি ফিট হতে না পারলে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হারানোর আশঙ্কা রয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, কারণ মাঠে ফেরার বিষয়টি পুরোপুরি চিকিৎসাগত অগ্রগতির ওপর নির্ভর করছে। পাশাপাশি ৩৪ বছর বয়সী এই তারকার পুরোনো চোটের ইতিহাসও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে এই অনিশ্চয়তার মধ্যেই কার্লো আনচেলত্তির শিষ্যদের বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নেইমারকে ছাড়াই। আগামী রবিবার পানামা এবং পরের সপ্তাহে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের আগে দলকে গুছিয়ে নেওয়ার জন্য ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ হলেও প্রধান তারকাকে ছাড়া পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিলকে।
অন্যদিকে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। তাই ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন নেইমারের শারীরিক অবস্থার দিকেই নিবদ্ধ।
২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই ব্রাজিলের অন্যতম ভরসার নাম নেইমার। তার উপস্থিতি শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়; নেতৃত্ব, অভিজ্ঞতা এবং বহু প্রতীক্ষিত হেক্সা জয়ের স্বপ্নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই তারকার নাম। তাই তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ব্রাজিল সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?