ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এবার ন্যাটোর মাটিতে রুশ ড্রোন: ইউরোপজুড়ে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: এবার ইউক্রেনের সীমান্তবর্তী দেশ রোমানিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। গতকাল শুক্রবার পূর্ব রোমানিয়ার সীমান্তসংলগ্ন গালাতি শহরের একটি ১১ তলা আবাসিক ভবনে রাশিয়ার একটি আত্মঘাতী ড্রোন আঘাত হানে।
মার্কিন নেতৃত্বাধীন শক্তিশালী সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের প্রায় ৬৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। আর হামলার শিকার গালাতি শহরটি একদম ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ড্রোনের এই আকস্মিক আঘাতে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় একজন নারী ও একটি শিশু সামান্য আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের আঘাত আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
এদিকে রুশ সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান, সামগ্রিক বিষয়টি প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করা হয়েছে। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বার্তায় দাবি করেছেন, এই ড্রোন হামলার পেছনে যে মস্কোর হাত রয়েছে— তা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।
অন্যদিকে, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-প্রধান এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দিনে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের ড্রোন হামলার ঘটনা আরও ঘটতে পারে, যা সেখানকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করবে।
স্মর্তব্য যে, ২০১৪ সালের মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেনের স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটো জোটে যোগদানের আকুলতার জেরে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে ক্রেমলিন। দীর্ঘ কয়েক বছরের টানাপোড়েন পেরিয়ে সেই যুদ্ধ এখনো চলমান।
তবে চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসে এবারই প্রথম সরাসরি কোনো ন্যাটোভুক্ত দেশের অভ্যন্তরে ড্রোন আঘাত হানল।
রোমানিয়ার মাটিতে এই হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “রাশিয়ার এমন দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া আচরণ আমাদের সবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। আমি পরিষ্কার করে বলতে চাই, ন্যাটো তার সদস্য রাষ্ট্রের প্রতি ইঞ্চি সীমানা রক্ষা করতে এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত।”
বিবৃতিতে ন্যাটোর মহাসচিব আরও নিশ্চিত করেছেন যে, হামলার পরপরই তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যানের সঙ্গে টেলিফোনে জরুরি আলাপ করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ