ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের যুদ্ধবিরতিতে প্রাথমিক সমঝোতা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। দুই দেশ আরও ৬০ দিনের যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদে সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে আলোচনা চালিয়ে যেতে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি কার্যকর হওয়ার জন্য এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এটি বাস্তবায়িত হলে কয়েক সপ্তাহ ধরে স্থবির হয়ে থাকা কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, সমঝোতার পূর্ণাঙ্গ বিস্তারিত এখনো পরিষ্কার নয়। ৬০ দিনের এই সময়সীমা চূড়ান্ত আলোচনার নির্ধারিত সীমা কি না, সেটিও নিশ্চিত করা যায়নি। কারণ বর্তমানে কার্যকর যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল রয়েছে।
সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার কথাও আলোচনায় এসেছে।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, হরমুজ প্রণালি ইরান ও ওমানের যৌথ জলসীমায় অবস্থিত হওয়ায় এটি দুই দেশ যৌথভাবে পরিচালনা করবে। তবে যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের নিয়ন্ত্রণ বা টোল আদায়ের বিরোধিতা করেছে।
সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষের কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বৃহস্পতিবারও দুই পক্ষের মধ্যে সীমিত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তবে নতুন এই সমঝোতা আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত করার আশা দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ