ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
রাতে রাজধানীসহ দেশের ২৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (২৯ মে) বিকেলে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, দেশের অন্তত ২৩ জেলায় রাতের মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার মানুষকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ‘কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা’-তে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রাত ৯টার মধ্যে কয়েক দফায় ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে।
সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ময়মনসিংহ, রংপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া।
এসব জেলার কিছু কিছু স্থানে একাধিকবার ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় ঘরের বাইরে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ এর দুই-এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুধু বৃষ্টি নয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে সন্ধ্যার পর বাইরে বের হলে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আপাতত দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সব মিলিয়ে দিনের শেষভাগে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষ, নৌযান চলাচলকারী এবং খোলা স্থানে কর্মরতদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ফ্রান্স বনাম মরক্কো: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)