ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ইসরাইলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তবে তিনি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বাস্তবতা-বিবর্জিত’ বলে দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ জানিয়েছে, এ সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইসরাইল।
২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং ‘মিডল ইস্ট আই’-সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
‘দ্য জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের এই কালো তালিকায় ইসরাইলি কারা কর্তৃপক্ষকে (আইপিএস) অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইসরাইলের আরও কয়েকটি সংস্থাকে ভবিষ্যতে অন্তর্ভুক্তির সম্ভাবনায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, জাতিসংঘ মহাসচিব ইসরাইলকে হামাস, আইএসআইএস এবং বিশ্বের ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। তার ভাষায়, এটি জাতিসংঘের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতার চরম অবক্ষয় এবং নৈতিক ব্যর্থতার প্রতিফলন।
সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা (সিআরএসভি) নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে এই কালো তালিকা প্রকাশ করা হয়। এতে সশস্ত্র সংঘাত চলাকালে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন পক্ষকে চিহ্নিত করা হয়ে থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ