ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
পরমাণু শক্তি কমিশনে ১৩০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৯ থেকে ২০ গ্রেডের মোট ৭টি ক্যাটাগরির ১৩০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬, বিকেল ৫টা।
চাকরির বিবরণ
১. পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদসংখ্যা: ৩০
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগসহ এমএসসি ডিগ্রি। সব ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১৭
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাগুলোয় প্রথম বিভাগ/শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদের নাম: মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ২৬
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪.পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫.পদের নাম: কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ৩২
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৬.পদের নাম: জেনারেল অ্যাটেনডেন্ট-২
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৭.পদের নাম: স্যানিটারি অ্যাটেনডেন্ট-২
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হবে হবে।
৪ ও ৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরাhttps://baec.teletalk.com.এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ ২২৩ টাকা;
৪ নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ ১১২ টাকা;
৫-৭ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত দেখুনএই ঠিকানায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ধারাবাহিক পতনে বড় ধসের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার