ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ

২০২৬ আগস্ট ৩১ ১১:৪২:৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফল আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ২০২৪ সালের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আজ দুপুরের পর শিক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে এটি একটি নতুন রেকর্ড হবে।’

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে। প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। এরপর রোল, রেজিস্ট্রেশন এবং পরীক্ষার সাল দিয়ে ফলাফল দেখা যাবে। এ ছাড়া ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত